ক্রয় - বিক্রয় শর্তাবলী (Terms and Conditions for Purchase - Sale)

  1. পণ্য নির্বাচন (Product Selection):

    • গ্রাহক আমাদের ওয়েবসাইট, সোস্যাল পেইজ, এবং (নির্মানাধীন মোবাইল অ্যাপ)  মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরি থেকে পণ্য নির্বাচন করতে পারবেন। পণ্যের বিবরণ, মূল্য, এবং স্টকের তথ্য স্পষ্টভাবে আমাদের ওয়েবসাইটে উল্লেখ থাকবে।

    • প্রি-বুকিং, এবং ইনস্টক পণ্যের তালিকা আলাদা থাকবে, যাতে গ্রাহক সহজেই তাদের প্রয়োজন অনুযায়ী পণ্য নির্বাচন করতে পারেন।

  2. প্রি-বুকিং প্রক্রিয়া (Pre-booking Process):

    • কিছু নির্দিষ্ট পণ্য প্রি-বুকিং সিস্টেমের মাধ্যমে অর্ডার করা যাবে। প্রি-বুকিংয়ের ক্ষেত্রে পণ্যের ডেলিভারি ৩০ কার্যদিবস পর্যন্ত হতে পারে যদি পণ্য বিদেশ থেকে আসে (যেমন ইউএই থেকে)। কখনও কখনও এই সময় ৩০ কার্যদিবসের অধিকও হতে পারে যা সম্পুর্ন নির্ভর করে বিদেশ থেকে পণ্য বাংলাদেশে পৌছাতে যতদিন সময় নিতে পারে তার উপর।

    • পণ্যের প্রি-বুকিং করার সময় গ্রাহককে সম্ভাব্য ডেলিভারি সময় ও অন্যান্য শর্ত সম্পর্কে স্পষ্ট তথ্য দেওয়া হবে।

    • প্রি-বুকিং করা পণ্য গ্রাহকের অর্ডার কনফার্মেশনের পরে শিপমেন্টের জন্য প্রস্তুত করা হবে। যদি কোনো অপ্রত্যাশিত বিলম্ব হয়, গ্রাহকদের অবহিত করা হবে।

  3. অগ্রিম অর্থ প্রদান (Advance Payment):

    • প্রি-বুকিং পণ্যের ক্ষেত্রে, গ্রাহকের নিকট থেকে সর্বোচ্চ ১০% অগ্রিম গ্রহণ করা হবে। বাকি অর্থ পণ্য বাংলাদেশে পৌঁছানোর পরে অথবা পণ্য ডেলিভারির আগে পরিশোধ করতে হবে।

    • প্রি-বুকিং-এর ক্ষেত্রে অগ্রিম প্রদান করার পর গ্রাহক অর্ডার বাতিল করলে, অগ্রিম অর্থ ফেরত দেয়া হবে না (যদি না পণ্য সরবরাহে দীর্ঘ বিলম্ব বা সমস্যার সৃষ্টি হয়)।

  4. পেমেন্ট পদ্ধতি (Payment Methods):

    • গ্রাহক বিকাশ, নগদ, ব্যাংক ট্রান্সফার, অথবা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট কনফার্মেশন ইমেইল বা এসএমএস এর মাধ্যমে গ্রাহককে জানানো হবে।

    • প্রি-বুকিং এর জন্যও একই পেমেন্ট পদ্ধতি প্রযোজ্য হবে। অগ্রিম পেমেন্টের জন্য বিকাশ এবং ব্যাংক ট্রান্সফার আমরা বেশী প্রাধান্য দিয়ে থাকি।

  5. ডেলিভারি নীতি (Delivery Policy):

    • আমরা ৩-৭ কার্যদিবসের মধ্যে পণ্য ডেলিভারি প্রদান করি যদি পণ্য স্টকে থাকে। আন্তর্জাতিক পণ্যের ক্ষেত্রে (যেমন বিদেশ থেকে আসা পণ্য) ডেলিভারি ৩০ কার্যদিবস পর্যন্ত বা তারও অধিক সময় নিতে পারে যা বিদেশ থেকে দেশে পণ্য শিপমেন্টের সময়ের উপর নির্ভর করে। 

    • পণ্যের ওজন, আকার এবং অবস্থানের উপর নির্ভর করে ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে। ডেলিভারির আগে গ্রাহককে চার্জ সম্পর্কে জানানো হবে।

    • ডেলিভারি কনফার্মেশন ইমেইল বা এসএমএস এর মাধ্যমে পাঠানো হবে, যেখানে ডেলিভারির সমস্ত তথ্য উল্লেখ থাকবে।

  6. ডেলিভারি বিলম্বের নীতি (Delivery Delay Policy):

    • যদি কোনো কারণে ডেলিভারিতে বিলম্ব হয় (যেমন শিপমেন্ট দেরি বা কাস্টমস ক্লিয়ারেন্সে সমস্যা), আমরা গ্রাহককে দ্রুত অবহিত করবো। গ্রাহক চাইলে তাদের অর্ডার বাতিল করতে পারেন এবং সম্পূর্ণ অগ্রিম অর্থ ফেরত পাবেন।

  7. ফেরত এবং রিফান্ড নীতি (Return and Refund Policy):

    • পণ্য পাওয়ার ৭ দিনের মধ্যে যদি কোনো পণ্য ত্রুটিপূর্ণ বা ভুল হয়, গ্রাহক আমাদের রিটার্ন নীতির আওতায় সেটি ফেরত দিতে পারবেন।

    • ফেরতের সময়, পণ্য মূল অবস্থায় এবং সকল প্যাকেজিংসহ ফেরত দিতে হবে।

    • পণ্য ফেরত গ্রহণের পর ৭ কার্যদিবসের মধ্যে রিফান্ড প্রদান করা হবে অথবা পণ্য পরিবর্তন করে নতুন পণ্য ডেলিভারি করা হবে।


    All categories
    Flash Sale
    Todays Deal